🔶 MRP ও মূল্য নির্ধারণ নীতি (MRP & Pricing Policy)
Restaurant বা Shop কোনো পণ্য MRP (Maximum Retail Price)–এর বেশি দামে বিক্রি করতে পারবে না।
যদি অ্যাপে কোনো খাবার বা পণ্যের মূল্য MRP–এর চেয়ে বেশি দামে মেনুতে যোগ করা হয়, তাহলে কোম্পানি যাচাই করার পর সেই পণ্যটি সঙ্গে সঙ্গে ডিলিস্ট করে দেবে।
MRP লঙ্ঘন বা অতিরিক্ত মূল্য নেওয়ার ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে সংশ্লিষ্ট Shop Owner বা Restaurant Owner–ই সম্পূর্ণভাবে দায়বদ্ধ থাকবেন।
Madaripur Express এই বিষয়ে কোনো দায়ভার গ্রহণ করবে না।
🔶 ভ্যাট ও চার্জ সম্পর্কিত নীতি (VAT & Additional Charges Policy)
খাবার বা কোনো পণ্যে ভ্যাট থাকলে তা পণ্যের MRP–এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
যদি কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাট বা চার্জ যোগ করতে হয়, তাহলে অ্যাপের VAT অপশন ON করতে হবে, যা সরাসরি মার্চেন্টের কাছেই যাবে।
মার্চেন্টই সংশ্লিষ্ট ভ্যাট, ট্যাক্স বা অতিরিক্ত চার্জ সরকারি নিয়ম অনুযায়ী পরিশোধ করার জন্য দায়িত্বশীল থাকবেন।
Madaripur Express কোনো ভ্যাট বা ট্যাক্স পরিশোধের জন্য দায়বদ্ধ নয়।
Madaripur Express — ডেলিভারি রাইডার নীতিমালা (Rules & Regulations)
আমাদের সম্মানিত কাস্টমারদের কাছে দ্রুত ও নিরাপদে খাবার, গ্রোসারি এবং পার্সেল পৌঁছে দেওয়াই ‘Madaripur Express’ এর মূল লক্ষ্য। অ্যাপের সুনাম ধরে রাখতে এবং নিজের আয় নিশ্চিত করতে সকল রাইডারকে নিচের নিয়মগুলো আবশ্যিকভাবে মেনে চলতে হবে:
১. ডিউটি, উপস্থিতি ও শিফট সংক্রান্ত কড়া নিয়ম
-
নির্ধারিত সময়: আপনার শিফট বা ডিউটি শুরুর ঠিক সময়ে অ্যাপে ‘Online’ বা ‘Active’ হতে হবে।
-
অনুমতি ছাড়া অনুপস্থিতি (Absent): যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া নিজের ডিউটি শিফটে অনুপস্থিত থাকলে বা জয়েন না করলে, ওই দিনের সম্পূর্ণ স্যালারি/কমিশন কর্তন করা হবে।
-
লেট বা অনুপস্থিতির জরিমানা: কোনো রাইডারের অনুপস্থিতি বা দেরিতে আসার কারণে যদি কোম্পানির কোনো আর্থিক ক্ষতি হয় (যেমন: অর্ডার ক্যানসেল হওয়া) কিংবা কোম্পানির সুনামের ব্যাঘাত ঘটে, তবে তার জন্য আর্থিক জরিমানা আদায় করা হতে পারে।
-
চাকরি ছাড়ার নিয়ম (Resignation): কোনো রাইডার যদি চাকরি ছেড়ে দিতে চান, তবে তাকে কমপক্ষে ১৫ দিন আগে লিখিতভাবে জানাতে হবে। এর ব্যতিক্রম হলে কোম্পানির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
-
পোশাক ও পরিচ্ছন্নতা: ডিউটি চলাকালীন অবশ্যই মার্জিত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। (কোম্পানি থেকে টি-শার্ট/ব্যাগ দেওয়া হলে তা বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে)।
-
বাহন প্রস্তুত রাখা: প্রতিদিন ডিউটি শুরু করার আগে আপনার সাইকেল বা মোটরসাইকেলের জ্বালানি, টায়ার এবং ব্রেক ভালোমতো চেক করে নিন। ফোনে পর্যাপ্ত চার্জ এবং ইন্টারনেট ব্যালেন্স থাকা বাধ্যতামূলক।
২. অর্ডার রিসিভ ও ডেলিভারি প্রক্রিয়া
1.অর্ডার কনফার্মেশন ও রেডি হওয়া:ধাপ ১.
অ্যাপে অর্ডার আসার সাথে সাথে তা গ্রহণ করুন। এরপর দ্রুত মার্চেন্ট বা রেস্টুরেন্টের লোকেশনে পৌঁছান। খাবার বা পণ্য প্রস্তুত হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন।
2.পণ্য ও রসিদ যাচাই:ধাপ ২.
মার্চেন্টের কাছ থেকে পার্সেলটি বুঝে নেওয়ার সময় কাস্টমারের নাম, অর্ডার আইডি এবং আইটেমের সংখ্যা (যেমন: বার্গার, রাইস বোল বা প্যাকেটের সংখ্যা) রসিদের সাথে মিলিয়ে নিন।
3.নিরাপদ প্যাকেজিং:ধাপ ৩.
খাবার বা গ্রোসারি আইটেমগুলো ডেলিভারি ব্যাগে এমনভাবে রাখুন যেন যাতায়াতের সময় তা গলে বা পড়ে না যায়। বিশেষ করে তরল খাবার (যেমন: স্যুপ, ডাল বা কোল্ড ড্রিংকস) সোজা করে রাখুন।
4.দ্রুত ও নিরাপদ রাইডিং:ধাপ ৪.
সবচেয়ে সহজ এবং কম সময়ের রাস্তা ব্যবহার করে কাস্টমারের লোকেশনে রওনা দিন। তাড়াহুড়ো করতে গিয়ে ট্রাফিক নিয়ম ভাঙবেন না বা নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না।
5.ডেলিভারি সম্পন্ন ও পেমেন্ট:ধাপ ৫.
কাস্টমারের ঠিকানায় পৌঁছে বিনীতভাবে কথা বলুন। ক্যাশ অন ডেলিভারি (COD) হলে টাকা গুনে নিন এবং অ্যাপে অর্ডারটি 'Delivered' মার্ক করুন।
৩. কাস্টমার ও মার্চেন্ট সার্ভিস (আচরণবিধি)
-
বিনীত আচরণ: মার্চেন্ট (দোকানদার) এবং কাস্টমার—উভয়ের সাথেই সবসময় হাসিমুখে ও বিনীতভাবে কথা বলতে হবে। কোনো অবস্থাতেই কাস্টমারের সাথে তর্ক বা খারাপ আচরণ করা যাবে না।
-
যোগাযোগ: কাস্টমারের লোকেশন খুঁজে না পেলে বা পৌঁছাতে দেরি হলে ফোনে অত্যন্ত নম্রভাবে কথা বলুন (যেমন: "আসসালামু আলাইকুম, আমি মাদারীপুর এক্সপ্রেস থেকে আপনার ডেলিভারি নিয়ে আসছি...")।
-
ব্যক্তিগত গোপনীয়তা: ডেলিভারি শেষ হওয়ার পর কোনো কাস্টমারের ফোন নম্বরে অপ্রয়োজনে কল বা মেসেজ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি আইনগত অপরাধ।
৪. আর্থিক লেনদেন ও ক্যাশ জমা
-
সঠিক হিসাব: কাস্টমারের কাছ থেকে নেওয়া ক্যাশ টাকা অত্যন্ত সাবধানে নিজের কাছে রাখুন।
-
ক্যাশ লিমিট ও জমা: প্রতিদিনের সংগৃহীত ক্যাশ টাকা বা কোম্পানির নির্ধারিত লিমিট পার হওয়ার পর, কোম্পানির অফিস বা নির্দিষ্ট অ্যাকাউন্টে (বিকাশ/নগদ/ব্যাংক) সঠিক সময়ে টাকা জমা দিতে হবে। টাকা জমায় অবহেলা বা গড়মিল করলে আইডি সাময়িক বা স্থায়ীভাবে ব্লক করা হবে।
৫. জরুরি পরিস্থিতি ও নিষেধাজ্ঞা
-
অর্ডার বাতিল: কোনো অর্ডার রিসিভ করার পর কাস্টমার কেয়ার বা অ্যাডমিনের অনুমতি ছাড়া নিজে থেকে অর্ডার বাতিল (Cancel) করা যাবে না।
-
দুর্ঘটনা বা সমস্যা: রাস্তায় কোনো দুর্ঘটনা, গাড়ি নষ্ট বা কাস্টমার পার্সেল নিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে অ্যাপের Support Team বা Zonal Manager-কে কল করে জানান।
-
নেশাদ্রব্য ও অনৈতিক কাজ: ডিউটি অবস্থায় কোনো প্রকার ধূমপান, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ বা অনৈতিক কাজের সাথে জড়িত থাকা প্রমাণিত হলে সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মনে রাখবেন: একজন রাইডারই হলেন মাঠ পর্যায়ে "Madaripur Express" অ্যাপের মূল প্রতিনিধি। আপনার ভালো আচরণ, সময়ানুবর্তিতা এবং সঠিক নিয়মানুবর্তিতাই আমাদের অ্যাপকে মাদারীপুরের এক নম্বর সেবা মাধ্যম হিসেবে টিকিয়ে রাখবে।
📌 Madaripur Express – শর্তাবলী ও নীতিমালা (Terms & Conditions)
1. অর্ডার প্লেসমেন্ট (Order Placement)
-
অর্ডার করতে হলে গ্রাহককে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
-
পণ্যের স্টক বা প্রাপ্যতার উপর ভিত্তি করে অর্ডার গ্রহণ করা হবে।
2. পেমেন্ট (Payment)
-
গ্রহণযোগ্য পেমেন্ট পদ্ধতি: ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট/ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ওয়ালেট ইত্যাদি।
-
অর্ডার বা ডেলিভারির সময় সম্পূর্ণ বিল পরিশোধ করতে হবে।
3. ডেলিভারি সম্পর্কিত তথ্য (Delivery Information)
-
খাবার ডেলিভারির আনুমানিক সময়: সর্বোচ্চ ১–২ ঘণ্টা।
-
মুদি পণ্য পরবর্তী দিনে ডেলিভারি করা হবে।
-
অন্যান্য ক্যাটাগরির পণ্য ১–১৫ দিনের মধ্যে ডেলিভারি করা হবে।
-
খাবার ও মুদি সামগ্রী শুধুমাত্র মাদারীপুর শহরের মধ্যে সরবরাহ করা হয়।
-
অন্যান্য প্রোডাক্ট সারা দেশে ডেলিভারি করা হয়।
4. অর্ডার পরিবর্তন ও বাতিলকরণ (Order Changes and Cancellations)
-
খাবারের অর্ডার একবার কনফার্ম হলে পরিবর্তন বা বাতিল করা যাবে না।
-
মুদি ও অন্যান্য প্রোডাক্টের অর্ডার প্লেস করার ১ ঘণ্টার মধ্যে পরিবর্তন বা বাতিল করা যাবে।
-
নির্ধারিত সময়ের পরে অর্ডার বাতিল করলে কোনো রিফান্ড দেওয়া হবে না।
5. খাবারের নিরাপত্তা (Food Safety)
-
গ্রাহককে অবশ্যই তাদের এলার্জি বা খাদ্য সীমাবদ্ধতার তথ্য জানাতে হবে।
-
খাবার গ্রহণের পর কোনো প্রতিক্রিয়ার জন্য কোম্পানি দায়ী থাকবে না।
6. গ্রাহকের আচরণ (Customer Conduct)
-
স্টাফদের প্রতি অসভ্য বা অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
-
এমন আচরণ করলে অর্ডার বাতিল বা অ্যাকাউন্ট সাসপেন্ড করা হতে পারে।
7. রিফান্ড নীতি (Refund Policy)
-
ভুল বা ক্ষতিগ্রস্ত অর্ডারের ক্ষেত্রে যাচাই সাপেক্ষে রিফান্ড প্রদান করা হতে পারে।
-
রিফান্ড করার অনুরোধ অবশ্যই অর্ডার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে।
8. প্রমোশন, ডিসকাউন্ট ও ক্যাশব্যাক (Promotions, Discounts & Cashback)
-
প্রমো কোড বা ডিসকাউন্টের শর্ত কোনো নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে।
-
ক্যাশব্যাক অ্যাপ ওয়ালেটে যোগ হবে এবং যেকোনো সময় অ্যাপ থেকে কেনাকাটায় ব্যবহার করা যাবে।
9. দায়-দায়িত্ব সীমাবদ্ধতা (Liability Limitations)
-
পরোক্ষ বা ফলশ্রুতিজনিত ক্ষতির জন্য কোম্পানি দায়ী নয়।
-
কোনো অর্ডারের ক্ষেত্রে সর্বোচ্চ দায় সেই অর্ডারের ক্রয়মূল্য পর্যন্ত সীমাবদ্ধ।
-
রেস্টুরেন্ট থেকে আমাদের ডেলিভারি ম্যানের কাছে খাবার হস্তান্তরের পর খাবারের গুণগত ত্রুটি বা সমস্যা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সমাধান করবে।
10. প্রাইভেসি নীতি (Privacy Policy)
-
আমরা আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সম্মান করি এবং তা আমাদের প্রাইভেসি নীতির অধীনে সুরক্ষিত থাকে।
11. শর্ত পরিবর্তন (Changes to Terms)
-
প্রয়োজন অনুসারে যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করা হতে পারে।
-
ওয়েবসাইট বা অ্যাপে শর্ত প্রকাশ হওয়ার পর তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
12. ডেলিভারি ম্যান আচরণ নীতি
-
ডেলিভারি ম্যানদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে।
-
কোনো সমস্যা হলে অ্যাপ সাপোর্টে অভিযোগ করা যাবে।
13. ভুল ঠিকানা বা যোগাযোগ বিচ্ছিন্নতা
-
ভুল ঠিকানা দিলে ডেলিভারি বিলম্ব বা অর্ডার বাতিল হতে পারে।
-
ডেলিভারি ম্যান যোগাযোগ করতে না পারলে অর্ডার স্থগিত বা বাতিল হতে পারে।
14. অর্ডার ট্র্যাকিং
-
গ্রাহক অ্যাপ থেকে যেকোনো সময় অর্ডার ট্র্যাক করতে পারবেন।
15. ফোর্স মেজর / অনিবার্য কারণ
-
প্রাকৃতিক দুর্যোগ, প্রযুক্তিগত সমস্যা বা অনিবার্য পরিস্থিতিতে ডেলিভারি বিলম্বিত হতে পারে।